শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ট্রেনটির কয়েকটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রেলওয়ে পুলিশ, স্টেশন মাস্টার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে রেলপথে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন।

রেলওয়ের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে কাজ চলছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রেললাইনের সংস্কার হয়নি। ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ