শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে তিন জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হ‌লেন, আনোয়ার হে‌া‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম শহিদের ছে‌লে বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু( ৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুই পক্ষের ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপুর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রি ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মৃত তিনজন ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ