শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা নিজের খালাতো ভাইকে গাঁজা পৌঁছে দিতে এসে নয়ন চন্দ্র মণ্ডল নামের এক যুবককে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক নয়ন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার রতন মণ্ডলের ছেলে।

কারা সূত্রে জানা যায়, সিনহাত মণ্ডল নামের নয়ন মণ্ডলের খালাতো ভাই বেশ কিছুদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন।

শনিবার সকালে নয়ন কারা নিয়ম অনুযায়ী টিকিট কেটে ভাইকে দেখতে কারাগারের ভেতর প্রবেশ করেন। এ সময় সিনহাতকে দেওয়ার জন্য দুটি গাঁজার প্যাকেট বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে রাখেন তিনি। পরে চেকপোস্ট গেট দিয়ে পার হওয়ার সময় তাকে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, গাজাসহ যুবক আটকের ঘটনায় খবর পেয়ে কারাগারে পুলিশ পাঠানো হয়।

পরে তার বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ