শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মো.আব্দুল্লাহ আনন্দ, কাউনিয়া রংপুর / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার পালিত হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম এলাকাসহ কেন্দ্রীয় কবর স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক শাহাজাহান মন্ডল, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোছাব্বের হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোছাব্বের হোসেন কয়েলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও সবসময় এগিয়ে থাকে। পরে কেন্দ্রীয় কবরস্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ