শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

কাউনিয়ায় মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মেধাবী শিক্ষার্থী রিফাত হোসেন বাঁচার আকুতি জানিয়েছে। সে তার বন্ধু বান্ধবের মত আবার স্কুলে যেতে চায়। সে রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কিন্ডারগার্টেনের  ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ও পূর্বচাঁনঘাট গ্রামের দিন মজুর খোরশেদ আলমের পুত্র।

গত দুই সপ্তাহ আগে  বসত ঘরের টিনের চালের পুরাতন টিন পড়ে রিফাতের বাম হাত কেটে ক্ষতবিক্ষত হয়। পরে এলাকাবাসীর সহয়তায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রিফাত কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।  বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো না। হাতের ক্ষত স্থানের মাংসে পচন ধরেছে। এমতাবস্থায়  তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সঠিক চিকিৎসা না হলে রিফাতের ডান হাতটা চিরতরে কেটে ফেলতে হবে। ক্ষত স্থানের সংক্রমন সাড়া শরীরে ছড়িয়ে পড়লে তার জীবন হানির শঙ্কা রয়েছে।  রিফাতের  বাবা হতদরিদ্র  দিনমজুর,তার সন্তানের চিকিৎসা করার মত অর্থকড়ি নেই।  এ জন্য সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে এবং ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

শিক্ষার্থী রিফাত কে বাচাঁতে  সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান কে এ বিকাশ ও নগদ  নাম্বারে ০১৭৬৩২০৫৪৫৫ ( 01763205455) সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ