শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু,আহত ১২

মো আব্দুল্লাহ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের মিলাদ মাহফিলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শনিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাহাবুদ্দিন (৪৫), পিতা মৃত জোবেদ আলী, বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে এবং শরিফুল ইসলাম (৩৮), বাড়ি মিঠাপুকুর উপজেলায়। জানা গেছে,সাহাবাজ আমতলা বাজারে নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মাইকের বাশ দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার স্পর্শ করলে বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং মাইকের ব্যাটারী বিস্ফোরিত হয়।

এতে পুরো দোকান ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জন(এই সংবাদ লেখা পর্যন্ত)। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অন্যরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ