শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কাউনিয়ায় জোড় পূর্বক জমি দখলের চেষ্টা : নগদ টাকা লুট ও আসবাবপত্র ভাংচুর

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং আসবাব পত্র ভাংচুর ও নগদ ৩ লক্ষাধিক টাকা লুটপাট হওয়ার অভিযোগ ওঠেছে একই গ্রামের আখলাদ হোসেন গং এর বিরুদ্ধে।

থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মৃত্যু আলিম উল্লাহ’র পুত্র আব্দুল হালিম (৪৯) একই গ্রামের মৃত্যু জাফর আলীর পুত্র আব্দুল মোতালেব হোসেনের নিকট দলিল মূলে ১৫শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছে।

একই গ্রামের মৃত্যু আলতাফ হোসেনের পুত্র মোঃ আখলাদ হোসেন গং উক্ত জমি জোড় পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। সেই সাথে ঘটনার দিন শনিবার(২ আগষ্ট) রাত আনুমানিক আটটার দিকে আখলাদ হোসেন গং আব্দুল হালিমের অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, এলইডি টিভি ভাংচুর করে এবং বিছানার নীচে রাখা জমি ক্রয়ের ৩ লক্ষ ২০ হাজার টাকা সহ স্ত্রীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। সেই সাথে পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে বিবাদী আখলাদ হোসেনের সাথে মোঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ