শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ ছাদে নিচেই চলছে জরুরি সেবা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ দেয়ালের নিচেই প্রতিদিন চলছে ইমারজেন্সি চিকিৎসা সেবা।  কর্তৃপক্ষের নজরদারির অভাবে  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হাসপাতালের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও সেখানে জীবন ঝুঁকি নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার-নার্সরা সেবা দিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, হাসপাতাল ভবনটি বহু বছর ধরে সংস্কারবিহীন,  ভবনের বিভিন্ন অংশে প্লাস্টার খসে পড়ছে, কোথাও কোথাও সিলিংও  ভেঙে যাচ্ছে এবং দেয়ালগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ইমারজেন্সি বিভাগের সামনে  দেয়ালের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।চিকিৎসা সেবা   নিতে আসা একাধিক এই আগুন দিলাম উদাস রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে   এর নিচে চলছে ইমার্জেন্সি চিকিৎসা সেবা, কর্তৃপক্ষের নজরদারির  অভাবে

“প্রাণ ঝুঁকি নিয়েই এখানে চিকিৎসা নিতে আসতে হয়। যদি দেয়াল ভেঙে পড়ে, তা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

ইমারজেন্সি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা ফারহানা ইয়াসমিন জানান , ঝুঁকিপূর্ণ দেয়াল দ্রুত সংস্কার করা এবং জরুরি বিভাগ নিরাপদ স্থানে স্থানান্তর করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই যত দ্রুত সম্ভব দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃসুজয় সাহা

জানান, আপনাদের মাধ্যমে   বিষয়টি  এইমাত্র জানতে পারলাম, আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ