শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

এবার গাজীপুরে বিছানায় শোয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো রক্তপাতের ঘটনা ঘটেছে। এবার শ্রীপুরে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করেছে।

শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। নিহত যুবকের নাম জুয়েল (২৫), বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

ওসি বারিক জানান, প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গভীর রাতে মাওনা উড়ালসেতুর নিচে একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাচ্ছিলেন। চটের বিছানায় শোয়া নিয়ে নিহত জুয়েল এবং আটক রাকিব-রবিনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিব সঙ্গে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। রাকিবকে আটকাতে গেলে রবিনের হাত কেটে যায়।

আহত জুয়েলকে স্থানীয়রা দ্রুত মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে রাকিব ও রবিনকে আটক করে। ওসি বারিক জানান, নিহত ও আটককৃতরা সবাই ভাসমান এবং মাওনা চৌরাস্তা এলাকাকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ