শিরোনাম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

৫ই আগস্টের পর অনেক ভুয়া সমন্বয়ককে দেখা গেছে: দুদক চেয়ারম্যান

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রংপুরে এসে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, একাত্তরে বিজয়ের পর যেভাবে কিছু মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিলো তেমনি ৫ই আগস্টের পর অনেক ভুয়া সমন্বয়ককে দেখা গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এই অঞ্চলে আরো বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে।

এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুর্নীতির বিপক্ষের মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রেও তিনি তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। অভিযোগ সুনির্দিষ্ট হলে দুর্নীতি দমন কমিশনের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পারে সমাজ থেকে দুর্নীতির মুলোৎপাটন করতে। তিনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

উক্ত সভায় অন্যদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ