শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবিতে অনশনরত ২ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।

অনশন প্রত্যাহার করা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. শিবলী সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান।

মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের উপাচার্য মহোদয় থেকে একটি লিখিত স্টেটমেন্ট এসেছে, যা আমাদের জন্য সত্যিই আশাব্যঞ্জক। আমরা আশা করি ১০ কার্যদিবসের মধ্যেই বাস্তবায়ন করে আমাদের আনন্দিত করবে। তাই এই মুহূর্তে আমি কোনো অযথা জেদ ধারণ করে আমার কোনো ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।’

শিবলী সাদিক বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এখনো অটল। আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি শক্তিশালী স্টেটমেন্টে, যেটি তারা দিয়েছে এবং তিনি (উপাচার্য) লিখিত দিয়েছেন ১০ দিনের মধ্যে ছাত্র সংসদ আইন বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করবেন। আর যদি ব্যর্থ হন, সেই দায় তাঁর ওপর বর্তাবে এবং আমরা যেকোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারব। তাই আমরা অনশন প্রত্যাহার করলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ