শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

উপদেষ্টারা আজ আমার বাড়িতে এলেন না, শহীদ আবু সাঈদের মায়ের আক্ষেপ

স্থানীয় রিপোর্ট / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

‘আবু সাঈদের জন্য বিগত সরকার পতন হয়ে গেল, সরকারের কোনো উপদেষ্টা আজ আমার বাড়িতে এলেন না। এতে আমার মনে অনেক কষ্ট।’

আজ বুধবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।

তিনি বলেন, ‘আমার বাড়িতে আজ কেউ নাই।

সবাইকে নিয়ে গেছে রংপুরে। আমি যাই নাই। আমার আবু সাঈদকে রেখে আমি কোথাও যাব না।’

এদিকে আজ বুধবার সকালে শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী ও রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল রংপুরের পীরগঞ্জে বাবুনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ‘শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। অধিকার প্রতিষ্ঠায় দেশের নতুন প্রজন্মের জন্য আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন বেরোবির এই মেধাবী শিক্ষার্থী।’

খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খালাশপীর দারুল হুদা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক নুরুল আমিন বলেন, ‘উপদেষ্টারা রংপুরে এসেছেন অথচ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আসেন নাই, এটা খুবই দুঃখজনক।

এতে আমরা মনঃকষ্ট পেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ