শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড়ে সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও র‍্যাব-১৩।

সোমবার (২ জুন) দুপুরে যাত্রীসাধারণের নিরাপত্তা ও সেবাদানের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি কমিশনার সাগরিকা মজিদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন র‍্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন। এছাড়াও আরপিএমপি ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সাব কন্ট্রোল রুম থেকে ঈদ-পূর্ববর্তী ও ঈদ-পরবর্তী সময়ে যানবাহনের চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরিসেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

পুলিশ কমিশনার সাগরিকা মজিদ আলী বলেন, ‘‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আমরা কাজ করছি। এই সাব কন্ট্রোল রুম থেকে সব ধরনের তথ্য, দিকনির্দেশনা ও সহায়তা দেয়া হবে।’’

র‍্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন বলেন, ‘‘অপরাধ দমন ও যাত্রীদের সুরক্ষার জন্য র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই সাব কন্ট্রোল রুম বিশেষ সহায়ক হবে।’’

সাব কন্ট্রোল রুমটি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ