শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ইসির কাছে জামায়াতের লিখিত ২৩ প্রস্তাব

ডেস্ক নিউজ / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু সম্ভব নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে ব্রিফে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। জামায়াত ইসলামের পক্ষ থেকে ইসিকে ২৩টি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত সেক্রেটারি।

তিনি বলেন, “আমরা যেসব পয়েন্ট দিয়েছি তার মধ্যে মূল পয়েন্ট হলো সংস্কার ছাড়া নির্বাচন নয়। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ ও বিভাগগুলো জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।”

তিনি আরো বলেন, “আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। রাষ্ট্র সংস্কারে সময় লাগে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব।”

শুধুমাত্র নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যুনতম প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, তার জন্য যেটুকু যৌক্তিক সময়ের প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী তার জন্য প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ