শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ইসলামী দলগুলোর ঐক্য সহ্য করতে পারছে না চাঁদাবাজরা

ডেস্ক রিপোর্ট / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড থেকে শুরু করে গত বছর ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্টদের অত্যাচারে স্বজনহারা মানুষের আর্তনাদ এখনও থামেনি। এরই মধ্যে স্বার্থান্বেষীরা নেমেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল ও বালু লুটপাটে। তারা ইসলামী দলগুলোর ঐক্য সহ্য করতে পারছে না। এই স্বার্থান্বেষী মহলকে দেশ থেকে উৎখাত করতে হবে।

গতকাল বুধবার ফরিদপুরে ইসলামপন্থি দলগুলোর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা ও তাওহিদী জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ফরিদপুর শহরের গেয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার আয়োজনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

এ ছাড়া সব তিনি বলেন, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই সরকার বিচার যদি না করে, অন্য সরকার এলে বিচার করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ