শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান

ডেস্ক রিপোর্ট / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলি বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সময় তিনটি বিমানঘাঁটিসহ কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইরান। এদিনের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই ডজন মানুষ।

শনিবার (১৪ জুন) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, আইআরজিসি এরোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিজ ৩ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলমান থাকার ঘোষণা দিয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছে, “গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না এবং ইরানের হামলা অব্যাহত থাকবে। এই পদক্ষেপ আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।”

ইসরায়েলি সেনাবাহিনীও ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। টেলিগ্রামে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে যে “ইসরায়েলি বিমান বাহিনী ইরানের হুমকি দূর করার জন্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে”।

ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি। তিনি বলেন, কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরা শহিদ হয়েছেন, যা সবার জন্য কষ্টদায়ক। তবে ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে। মারাত্মক এই ভুলের পরিণতিতে (দখলদার ইসরায়েল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।

এদিকে ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জেরে ইসরায়েলে শতশত মিসাইল ছুড়েছে তেহরান। হামলা শুরু হলে বেসামরিক ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এসময় ইরানি হামলার ভয়ে অন্তত ৫ বার ব্যাংকারে লুকিয়েছিলেন তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি নিজেই এই কথা জানান।

ইরানের হামলার আশঙ্কায় প্রধান বিমানবন্দর বন্ধ করে দিলো ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের আকাশসীমা “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ” থাকবে। একই সাথে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ উঠানামা বন্ধ থাকবে।

ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত এবং ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান এবং তাদের বিপুল সংখ্যক মাইক্রো এয়ার যান সফলভাবে ভূপাতিত করে ধ্বংস করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনাকে অর্থহীন দাবি করেছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে ইরানে হামলায় সমর্থন দেয়ার অভিযোগ এনে বলেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই হামলা সম্ভব হতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ