শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ইলন মাস্ককে পাঠানো এক চিঠির সূত্র ধরে রোববার (২৩ ফেব্রুয়ারি) জানা গেছে এসব তথ্য। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ চিঠি পাঠানো হয়েছিল মাস্ককে।

বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়ে ড. ইউনূস তার চিঠিতে ইলন মাস্ককে লিখেন, বাংলাদেশ সফরের মাধ্যমে আপনি তরুণ নারী ও পুরুষদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ অন্তর্ভুক্ত করা একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে; বিশেষত বাংলাদেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দূরবর্তী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য।

এছাড়াও প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। যাতে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্ন করে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করা যায়।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এই আলোচনায় তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ