শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সংহতি প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানে ইসরাইলের হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ইরনা নিউজের তথ্য অনুসারে, শনিবার ( ১৪ জুন) এই ফোনালাপের সময় ইরানের প্রতি একাত্মতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইসরাইলের এই আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসময় তিনি এই হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেন ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যদি ইসরাইল তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে ইরানি সেনাবাহিনী আরও কড়া ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।

তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই আগ্রাসনের পেছনে দায়ী করে তীব্র সমালোচনা করেন। পেজেশকিয়ান আরও বলেন, যারা মুখে মানবাধিকারের কথা বলে, সেই পশ্চিমা দেশগুলোই ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে অস্ত্র সরবরাহ করছে এবং এ ধরনের নির্মম কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ