শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার সাথে লড়াই করে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল

ডেস্ক রিপোর্ট / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এ ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দুই দল।

মূলত মিয়ানমারে উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে জর্ডানে দুটি ম্যাচ খেলতে গিয়েছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া (৯৪তম) ও জর্ডান (৭৪তম) অনেক এগিয়ে আছে। আর বাংলাদেশ রয়েছে ১৩৩তম স্থানে।

ফিফা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে আশাব্যঞ্জক খেলেছে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে, তবুও গোল হয়নি। ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ