শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

‘আ.লীগ-ছাত্রলীগকে পুনর্বাসন করতে মাঠে নেমেছে বিএনপি-ছাত্রদল’: ছাত্রশিবিরের প্রচার সম্পাদক

ডেস্ক রিপোর্ট / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদদের ক্ষত এখনো শুকায়নি। হাসপাতালে আহত আমাদের ভাইরা এখনো ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু ঠিক এই সময়ে একটি দল আবারও আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির পথে দেশকে ধ্বংস করার কাজ শুরু করেছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমরা জীবন দিয়েছি, শহীদ ভাইয়েরা জীবন দিয়েছেন সেই রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগকেই এখন বিএনপি ও ছাত্রদল পুনর্বাসনের চেষ্টা করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ১৩ জন ছাত্রলীগ পাওয়া যায়, পাবনা মেডিকেল কলেজে ১১ জন ছাত্রলীগ পাওয়া যায়, রাজশাহী মেডিকেলসহ দেশের প্রায় সব ক্যাম্পাসেই ছাত্রদল যখন কমিটি দেয়, সেখানে ছাত্রলীগকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে। এই সেই ছাত্রলীগ, যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ভাইদের ওপর সরাসরি গুলি চালিয়েছিল, আমাদের বোনদের ওপর নির্যাতন করেছিল, ক্যাম্পাস থেকে আমাদের বের করে দিয়েছিল। আর আজ আপনারা সেই ছাত্রলীগকেই পুনর্বাসনের চেষ্টা করছেন। মনে রাখবেন, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, আপনারা যদি সেদিক থেকে ফিরে না আসেন এর চেয়ে কঠিন পরিণতি আপনাদের ভোগ করতে হবে।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন- আমরা বিএনপি বেঁচে থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকাও লাগতে দেব না। আবার তিনি বলেছেন- তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবেন। শুধু তাই নয়, ঠাকুরগাঁও থেকে শুরু করে সারাদেশে বলেছেন- আমরা থাকতে আওয়ামী লীগের কোনো ভয় নেই। বিএনপিকে বলতে চাই, এ দেশ আপনাদের কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব মামলা আপনারা করেননি, করেছে শহীদদের পরিবার, করেছে আহত ও পঙ্গুত্ববরণকারী ভাইরা। রাষ্ট্রের কোন ম্যান্ডেটে আপনারা মামলা প্রত্যাহারের কথা বলছেন? যদি মনে করেন নতুন বাংলাদেশে এসে আপনারা শহীদদের বিরুদ্ধেই কাজ করবেন, জুলাই অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নেবেন, ভারতের দালালি করবেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন তাহলে মনে রাখবেন, ইসলামী ছাত্রশিবির চুপ করে বসে থাকবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ