শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

আ.লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাসকে দেখা গেলো বিএনপির অনুষ্ঠানে

বিনোদন ডেস্ক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। শুধু তাই নয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। কিন্তু এবার ভিন্ন চিত্র— অপুকে দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে!

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

জানা যায়, নিরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনতা ভিড় জমায়। তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

বগুড়ার মেয়ে অপু বিশ্বাস আরও বলেন, এর আগে রাজবাড়ী এসেছিলাম, তবে খোকসায় প্রথম আসা। আমাকে এখানে আনার জন্য প্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান, আমি চাইবো আপনারা সেই সুযোগ দেবেন।

নায়ক নিরবও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে রিপন ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আশা করি, আপনারা তার পাশে থাকবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ