শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে : ডা. এজাজ

ডেস্ক রিপোর্ট / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে যিনি তারকাখ্যাতি পেয়েছিলেন, তিনি ডা. এজাজুল ইসলাম। চিকিৎসক পরিচয়ের বাইরেও অভিনেতা তিনি। তবে সবচেয়ে বড় পরিচয় তিনি ‘গরিবের ডাক্তার’। এই তকমা যে কেবল একটি উপাধি নয়, বরং তার জীবনের আদর্শ, তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি নিজেই।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে বলে জানিয়েছেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম।

অভিনয় শিল্পীর বাইরেও আপনি একজন চিকিৎসক। সবাই আপনাকে ‘গরিবের ডাক্তার’ বলেও চেনে। কেমন লাগে আপনার? এমন প্রশ্নে উত্তরে ডা. এজাজ বলেন, ভালো লাগে। তবে অনেকেই বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি করছি না। আমার স্টাফরাও আমাকে বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি’ নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না।

তিনি আরও বলেন, কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আমি খেতে পরতে পারছি, চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি। এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে।

চিকিৎসার পাশাপাশি বর্তমানে অভিনয় কেমন করছেন জানতে চাইলে তিনি বলেন, দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া কিছু খণ্ডনাটকও করছি। আগের মতো এখন অভিনয়ে এত ব্যস্ততা নেই। তবে অভিনয়ের মধ্যেই আছি। এটি আমার ভালোবাসা বলা যায়।

আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। হুমায়ূন আহমেদের সঙ্গে নানান স্মৃতিচারণ করেন এসব কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ