শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি

ডেস্ক নিউজ : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয়।

শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিফ্রিংয়ে এসব কথা জানায় বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার ও বিচার কাজ নিয়ে বিএনপির মধ্যে কোন দ্বিধা নেই। আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত দল বিএনপি। ক্ষমতায় গেলে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান তিনি। সেইসাথে ৩১ দফার আলোকে সংস্কার কার্যক্রমের কথাও জানান খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপত্তা ও দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকার এখন বিতর্কিত। তাই তাদের পদত্যাগ চায় বিএনপি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ