শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস আলম

ডেস্ক নিউজ : / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব—অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান-পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে—তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।

সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা—আমরা এ বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার-পেশীশক্তির ব্যবহার করা হয়।

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এ নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন, যেখানে ছোট দল হোক, বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং সয়ংসম্পূর্ণভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে।

সরকারকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, নির্বাচনে কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনি এলাকায় দেখেছি—যেমন, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এ টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এ অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেওয় সেটা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ