শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

আত্মীয়ের জানাযা পড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে বাবা-ছেলে

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা ও ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া গ্রামের বদিউল আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৪২) ও তাদের মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫)।

এ ছাড়া আহত হয়েছেন নিহত মাকসুদার স্বামী বদিউল আলম ও তার ছেলে ইমাম হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানা, বদিউল আলমের মেয়ের নানাশ্বশুর মারা গেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে জানাজায় অংশ নিতে পৌরসদরের ৭ নং ওয়ার্ডেও আমিরাবাদ গ্রামে যান। দুপুর ১টার দিকে জানাজা শেষে তারা একটি সিএনজি অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি রেলক্রসিংয়ের ওপর উঠে সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

পরে বদিউল আলম ও ছেলে ইমাম হোসেন নেমে পেছন থেকে সিএনজি ধাক্কা দিয়ে রেললাইন পার করানোর চেষ্টা করতে থাকেন। এ সময়ে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে ধাক্কা দিলে সিএনপি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার ভেতরে থাকা মা মাকসুদা, মেয়ে চুমকিসহ ৪ জনই গুরুতর আহত হন। এ সময় চালক পালিয়ে যায়।

এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেকে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মাকসুদা বেগম ও তার মেয়ে চুমকি মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বদিউল আলম ও ছেলে ইমাম হোসেন।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক বলেন, ট্রেনের ধাক্কায় চারজনই গুরুতর আহত হন। তাদের মধ্যে চমেকে চিকিৎসাধীন মা-মেয়ে মারা গেছেন।

এ ছাড়া অন্যরাও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশা চালক বা মালিকের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ