শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে পৌঁছান এবং শহীদ আবু সাঈদ গেটসহ আশপাশের স্মৃতিচিহ্নসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,“আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আবু সাঈদের রক্ত লেগে আছে। খুনি হাসিনার পেটুয়া বাহিনী তাকে ক্যাম্পাসের ভিতরে দু’হাত প্রসারিত অবস্থায় গুলি করে হত্যা করে। এই স্মৃতিগুলো আজও আমাদের অন্তরে বিদ্যমান। আমি এখানে এসেছি আপনাদের স্যালুট জানাতে।”

তিনি বলেন,“যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, তখন হতাশার মধ্যেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমাদের আশা ও সাহস যুগিয়েছে। আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা আজাদী পেয়েছি।”

সাদেক কায়েম আরও বলেন,“আবু সাঈদের রক্তের প্রতিশ্রুতি ছিল একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ সেই রক্তকে ভুলে গিয়ে গাদ্দারি করছে। কেউ কেউ শহীদ আবু সাঈদকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করতে চাইছে। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রতিহত করতে হবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন,“যদি কেউ নব্য ফ্যাসিবাদের পথে হাঁটে, যদি কেউ জুলাইকে বিলুপ্ত করতে চায়—তাহলে আমরা প্রতিটি শিক্ষার্থী একেকজন আবু সাঈদ হয়ে উঠব। শহীদ গাজিদের রক্তের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

পরিদর্শনকালে স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ