শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং বিএনপি জয়ী হবে: দুদু

ডেস্ক রিপোর্ট / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনও শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। কোনও ষড়যন্ত্র হতে দেবো না। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে। দেশের মানুষ তারেক রহমানকে চায়। এজন্য স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনা মহানগর ও জেলা কমিটির ছয় দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তীতে শোভাযাত্রা কর্মসূচি থাকলেও জনদুর্ভোগ বিবেচনায় সেটি বাতিল করা হয়। এ ছাড়া কর্মসূচি শেষে নেতাকর্মীরা সমাবেশস্থলে পরিষ্কার-পরিছন্নতার কাজ করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে; সম্পৃক্ত না থেকে স্বাধীনতার পর দেশের ক্ষমতা দখল করেছেন। শহীদ জিয়া এমন ব্যক্তি যিনি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্ত্রী-সন্তান পরিবার রেখে সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা ঘোষণার দেওয়ার কথা তো ছিল শেখ মুজিবের। তিনি কারাগারের নামে সেদিন পাকিস্তানে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে শেখ হাসিনা নির্যাতন করেছে, হয়রানি করেছে। প্রায় ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। মুজিব যেমন ৭২-৭৫ সালে ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল। বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর শহীদ জিয়া ৭ নভেম্বরে সিপাহী-জনতার লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। তিনি এদেশকে বিশ্বে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ