শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ : / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির।

খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন।

দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। সড়কের দু’ধারে দেশ ও দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের। কোন অঙ্গ ও সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে, সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে দলীয় নির্দেশনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ