শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

আওয়ামী লীগ আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী: জাতীয় পার্টির

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে অন্যায়ভাবে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেওয়া হচ্ছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

ওই সময়ে ভোটে অংশ নেওয়া অপরাধ হয়ে থাকলে বিএনপি সহ ৩২টি দলও অপরাধী বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদেরকে এসব কথা বলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব।

নির্বাচন করার কারণে আমাদের যে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেওয়া হচ্ছে, এ কথার সাথে আমরা একমত নই,” বলেন মি. ভুঁইয়া। “তিন নির্বাচনের মধ্যে বিএনপি, জামায়াত এবং ইসলামী ঐক্যজোট সহ, ইভেন মান্না ভাই, রব ভাই, ড. কামাল হোসেন, তারা সবাই ‘১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে ৩১টি দলই অপরাধী,” সাংবাদিকদের বলেন মি. ভুঁইয়া।

উল্লেখ্য যে, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সংসদে প্রধান বিরোধী দল ছিল জাতীয় পার্টি।সেই সময়ের ভূমিকার জন্য ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলতে দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের একাধিক দল ও সংগঠনকে।

সবশেষ গত মঙ্গলবার গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ১৪ দলীয় জোটে থাকা দলগুলোর নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে।

এদিকে, আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মি. ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হলে তাহলে (অংশ) নেবো। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। আমরা দেখছি একটি অংশকে সরকার বেশি পৃষ্ঠপোষকতা করছে। ওই অবস্থা বিরাজমান যদি থাকে, তাহলে আমরা দলগতভাবে প্রেসিডিয়াম সভায় যখন সিদ্ধান্ত হবে, তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত জানিয়ে দেবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ