শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না, নেতাকর্মীদের মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, এখন শুধু স্লোগানের রাজনীতি হয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আর আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না জানিয়ে তিনি আরও বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, এখানে কোনো আপস নাই। শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন। কিন্তু আওয়ামী লীগের কেউ যদি আক্রমণ করতে আসে, তাদের হাত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল।

দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছে নাই, তিনি এসেছেন দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও, আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, আইন আইনের মতো চলবে। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল, ছাত্র সংসদ নির্বাচনগুলো বা কোথাও গণ্ডগোল করা যাবে না। আর অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ