শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

আওয়ামী ছাড়া নির্বাচন একটা প্রহসন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় ৯ মাস নীরব থাকার পর ভারতে বসে আবার সরব হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। এবার তিনি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের অবস্থান, ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন।

শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন আনন্দবাজারের সৌরভ পালকে অডিও সাক্ষাৎকার দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রধান উপদেষ্টা আগামী এপ্রিলে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন। এই প্রসঙ্গটি সামনে এনে আনন্দবাজারের সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগ কি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ড. ইউনূস নির্বাচনের যে নির্ঘণ্ট ঘোষণা করেছেন সেটা দিয়ে তিনি নির্বাচন না করার বীজ অঙ্কুরিত করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করা। এখনো বাংলাদেশে ৪৫ পার্সেন্টের বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক। এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখা মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন।

এ সময় সাংবাদিক এক কথায় জানতে চান, আওয়ামী লীগ আগামী নির্বাচনে লড়বে কি না। জবাবে দলটির তিনবারের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগ কীভাবে লড়বে। এখন তো আমাদের অস্তিত্বই হুমকির মুখে। অস্তিত্বকে আগে টিকিয়ে রাখতে হবে। সেটা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে। আজ আমাদের অস্তিত্ব ও আদর্শ হুমকির মুখে। এই জায়গায় আমাদের ভিড় শক্তিশালী করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সংগঠন। গণভিত মজবুত করা আমাদের এখন প্রধান এজেন্ডা। আমরা সেই এজেন্ডা বাস্তবায়ন করছি, করব।

জামায়াতে ইসলামী এপ্রিলে নির্বাচনের পক্ষে মত দিয়েছিল। সেই মত অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে আনন্দবাজারের সাংবাদিক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, ‘আমরা দেখছি, বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার, ইউনূসের ক্ষমতার উৎস হচ্ছে মৌলবাদী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। এরাই হচ্ছে ইউনূসের ক্ষমতার উৎস। এরাই তাদের অ্যালাইন। এদের নিয়েই পথচলা ও ক্ষমতায় টিকে থাকার দৃঢ়তা দেখাচ্ছেন ইউনূস।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে বসে প্রায়ই ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরবেন, আবার ক্ষমতায় বসবেন এবং চব্বিশের পতনের জন্য দায়ীদের শাস্তি দেবেন। সাংবাদিক জানতে চান, সেটা আমরা কবে দেখতে পাবো? জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কবে দেশে ফিরতে পারবো সেই কথা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। এটা সমসাময়িক পরিস্থিতি এবং এই অঞ্চলের যে স্ট্রাটেজি, পলিটিক্যাল সিচুয়েশন ও বাংলাদেশের জনগণের চিন্তাভাবনা- এসবের ওপর বিষয়টি নির্ভর করছে।’

ঈদে নেত্রীর সঙ্গে কথা হয়েছি কি না- এমন প্রশ্নে আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিকালে কথা বলব। তিনি (শেখ হাসিনা) ভালো আছেন, সুস্থ আছেন। সারা বাংলাদেশে তিনি যোগাযোগ করে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। প্রতিদিনই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ