শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন, ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, জুলাইয়ের বিপ্লবীদের আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করুন।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক শোকরানা নামাজ ও সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, বুকে ধারণ করে এগিয়ে যাব। ধাপে ধাপে জুলাই বিপ্লবীদের সব দাবি পূরণ করা হবে। আজ আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে।

ডা. শফিকুর বলেন, আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড.আব্দুল মান্নান।

এর আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সবাই মিলে তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করে জাতিকে সম্মানিতে করুন। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার কারো চোখ রাঙ্গানিকে পরোয়ানা না করে জনদাবির প্রতি সম্মান রেখে জুলাই আন্দোলনের সব ন্যায্য দাবি পূরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ