শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল রংপুর মহানগর দায়রা জজ আদালতের প্রথম পাবলিক প্রসিকিউটর নিযুক্ত – মিঠাপুকুর ও রানীপুকুর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন

মাইনুল ইসলাম, মিঠাপুকুর প্রতিনিধি / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের কৃতিসন্তান, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল রংপুর মহানগর দায়রা জজ আদালতের প্রথম পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট বেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ২নং রানীপুকুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে মিঠাপুকুর উপজেলা ও রানীপুকুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

অ্যাডভোকেট বেলাল ১৯৬২ সালের ৩০ নভেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আব্দুল খালেক ছিলেন একজন আদর্শবান শিক্ষক এবং মা জামিলা খাতুন ছিলেন ধার্মিক ও আদর্শ গৃহিণী।

তিনি ১৯৭৮ সালে রানীপুকুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএলবি (অনার্স) ও ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ১৯৮৭ সাল থেকে দেওয়ানি, ফৌজদারি ও বিশেষ আদালতে সুনামের সঙ্গে আইন পেশায় যুক্ত আছেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর শাখায় স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রংপুর আইন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ৪ জুন ২০২৫ তারিখের ১১১ নম্বর স্মারকের মাধ্যমে তাঁকে রংপুর মহানগর দায়রা জজ আদালতের প্রথম পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও তিনজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ছয়জন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন।

নিযুক্ত ব্যক্তিরা হলেন:

পাবলিক প্রসিকিউটর: অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল

অতিরিক্ত পিপি: এ এন এম খায়রুল ইসলাম বাপ্পি, মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ তারেকুজ্জামান

সহকারী পিপি: মোঃ আব্দুল খালেক, মোঃ শফিকুল ইসলাম রতু, মোঃ হাফিজুর রহমান হাফিজ, রেজাউল হায়দার খান খোকন, ফারজানা হক হ্যাপী ও মোঃ জয়নাল আবেদীন।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ