শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

অসহায় সাজু মিয়ার বাঁচার আকুতি: বিনা চিকিৎসায় ধুঁকছে পরিবার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজের কষ্ট বুকে চেপে পরিবারের মুখে হাসি ফোটানো যে মানুষটি সারাজীবন সংগ্রাম করেছেন, আজ সেই সাজু মিয়া চরম অসহায়ত্বের শিকার।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক জটিল অপারেশনের পর অর্থের অভাবে তার চিকিৎসা থমকে গেছে। শুধু সাজু মিয়া নন, তার স্ত্রী মোছাঃ মৌসুমি আক্তার এবং এক প্রতিবন্ধী কন্যাসন্তানও অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের করুণ দশা দেখে মানবিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন সাজু মিয়ার পরিবার।

জানা গেছে, মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়ার পেটের ভেতরের “নার” কেটে ফেলা হয়েছে। এটি ছিল একটি অত্যন্ত জটিল অপারেশন। অপারেশনের পর এখন তার সুস্থতার জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা, নিয়মিত ওষুধ এবং পুষ্টিকর খাবার। কিন্তু দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এই পরিবারটির পক্ষে ন্যূনতম চিকিৎসা ব্যয় বহন করাও সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ, সাজু মিয়া রাতভর যন্ত্রণায় ছটফট করছেন, আর তার পাশে বসে স্ত্রী ও সন্তান অসহায় চোখে তাকিয়ে থাকেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাজু মিয়ার এমন অবস্থায় তার স্ত্রী ও প্রতিবন্ধী কন্যা সন্তানের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। তারা না পারছেন স্বামীর বা বাবার চিকিৎসার খরচ যোগাতে, না পারছেন নিজেদের দু’বেলা খাবারের সংস্থান করতে। এমন হৃদয়বিদারক দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাজু মিয়া ও তার পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের সামান্য সহায়তা এই অসহায় পরিবারটির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে এবং সাজু মিয়াকে আবারও সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্ন দেখাতে পারে। আসুন, এই দুঃসময়ে আমরা সবাই সাজু মিয়া ও তার পরিবারের পাশে দাঁড়াই।

রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু জানান, “সাজু মিয়া একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ। তার এই হঠাৎ অসুস্থতায় আমরা সবাই মর্মাহত। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি, তবে তার চিকিৎসার জন্য আরও অনেক অর্থের প্রয়োজন। আমি সমাজের বিত্তবান এবং হৃদয়বান মানুষদের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি, তারা যেন সাজু মিয়ার সাহায্যে এগিয়ে আসেন।”

সাজু মিয়ার সঙ্গে যোগাযোগ নাম্বার:- 01945045439


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ