শিরোনাম
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন মিঠাপুকুরে নারী দিবসে উদ্দীপন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান রংপুরে গর্ভবতী গরু জবাই করে বিক্রির ঘটনায় যুবকের কারাদন্ড
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বজায় রাখতে রংপুরে মুদ্রানীতি বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
oplus_2

দেশের অর্থের সরবরাহ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ করে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বজায় রাখতে রংপুরে মুদ্রানীতি বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক আলী মাহমুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় ২০২৫-২৬ অর্থবছরের ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবীদ ড. মোহাম্মদ আকতার হোসেন, মনিটারী পলিসি বিভাগের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের, পরিচালক সদরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোর্শেদ আলম, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন, সাংবাদিক মেরিনা লাভলী, এসএম পিয়ালসহ অন্যরা। সভায় বক্তারা বলেন, আলু, ভুট্টা, আম প্রক্রিয়াজাতকরণসহ কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলে রংপুর অঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি, শিল্পায়নে রংপুর বিভাগ উন্নতি করবে। এছাড়া সংরক্ষণাগার স্থাপনের মাধ্যমে শাক-সবজির ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকদের উন্নয়ন হবে। সভায় ঋণ খেলাপিদের বিদেশ ভ্রমন, জমি-জমা, ফ্লাট কেনা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ, কৃষকদের সহজ শর্তে ঋণ, কৃষি বীমা চালু, উদ্যোক্তাদের জন্য ঋণের সুদ কমানো, নতুন অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠাসহ দেশের সুষম উন্নয়নকে মাথায় রেখে জাতীয় মুদ্রানীতি তৈরীর আহ্বান জানানো হয়। এতে রংপুরে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষাবীদ, গণমাধ্যম কর্মীরা নানা সুপারিশ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ