শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

অভিনব কায়দায় ডাকাতি, বগুড়ায় র‍্যাবের জালে তিন আসামি গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ায় অভিনব কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ভোরে ঢাকা থেকে গাইবান্ধা ও দিনাজপুরগামী একটি টাটা পিকআপে আসবাবপত্র বহন করার সময় ডাকাতরা পুলিশের সিগন্যাল লাইট ব্যবহার করে গাড়ি থামায়। ডিবি পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তোলে। পরে তাদের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে গাড়ি ও মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রাত সোয়া চারটার দিকে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ দল সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে দুই ভাই সাব্বির পাশা শাওন (৩০) ও গোলাম মোস্তফা পাশা (৩৯)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই রাতে কাটনা পাড়া এলাকা থেকে আরেক আসামি মো. সুমন (২৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ