শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে ধরা বিএনপির দুই নেতা

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শাহীবাগ এলাকায় খবর পেয়ে অভিযান চালিয়ে বালু জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির দুই নেতার নেতৃত্বে প্রকাশ্যে বালু লুট চলছে। শ্রমিক দিয়ে নিয়মিত বালু উত্তোলন ও বিক্রি হলেও প্রশাসনের ভয় দেখিয়ে তারা পার পেয়ে যাচ্ছিলেন।

স্থানীয় শাহীন মিয়া বলেন, আমরা কাগজ চাইলে তারা কিছু দেখাতে পারেনি। অথচ তারা দাবি করেছিল লিজ নেওয়া। ইউএনও নিশ্চিত করেছেন এ ছড়ার বালু ইজারা দেওয়া হয়নি।

তবে পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ দাবি করেন, বালু ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন। শুধু রাস্তা মেরামতের জন্য বালু তুলেছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি কখনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, জব্দ করা বালু রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ