শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

অবহেলায় প্রসূতির মৃত্যু: রংপুরের ইন্টারন্যাশনাল হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

স্থানীয় রিপোর্ট / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

রংপুরে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ইন্টারন্যাশনাল হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম এ জরিমানা করেন। এ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ।

তিনি বলেন, হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় একজন প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালটির কাগজপত্র নবায়ন করা না থাকায় এবং অন্যান্য সমস্যা থাকার কারণে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে প্রয়োজনীয় যন্ত্রপাতির কমতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে সেখানে। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স, কর্মচারীর সংকট রয়েছে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি এসব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে।

রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুর জেলায় প্রতিনিয়তই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। সমস্যা থাকলে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। ধারাবাহিকভাবে অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এর আগে ১৬ জুন যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল বন্ধ করার পরেও গোপনে রোগী ভর্তি কার্যক্রম ও অপারেশন করে আসার অভিযোগে আবারও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ