শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

অক্টোবরে ছাত্রসংসদ নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্তকরণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা অবশেষে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন সাধারণ শিক্ষার্থীরা ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অনশন ভাঙেন। এ পর্যন্ত অন্তত ৬ অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার ২ শিক্ষার্থী অনশন ভেঙে যান।

প্রথমে উপাচার্য ১০ কার্যদিবস সময় চান সিদ্ধান্ত জানাতে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান অব্যাহত রাখেন। অবশেষে অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসে তারা অনশন ভাঙেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “ছাত্র সংসদ আমাদের জীবনের সবচেয়ে বড় অধিকার। জীবন দিয়ে হলেও আমরা এর বাস্তবায়ন চাই। ইউজিসি ও প্রশাসনের প্রতিশ্রুতি পাওয়ার পর আমরা অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।”

অনশনের বাইরে থাকা শিক্ষার্থীরাও জানান, “প্রশাসন অতীতে নানা টালবাহানা করলেও এবার অক্টোবরে নির্বাচন হবেই—এমন প্রতিশ্রুতি আমাদের আশ্বস্ত করেছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “আগামী ২৬-৩০ অক্টোবরের মধ্যেই ছাত্রসংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ