শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রংপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

যৌতুকের টাকা না পেয়ে রংপুরে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুনে দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

গৃহবধূ রেজোয়ানা দিল আফরোজ (২২) শুক্রবার রাতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে।

বিয়ের পর থেকেই রেজোয়ানা যৌতুকের জন্য নিয়মিত নির্যাতনের শিকার হতেন। সেই ধারাবাহিকতায় গত ৫ জুন যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের সদস্যরা মারধর ও নির্যাতন করে রেজোয়ানাকে। সেই নির্যাতনের রেশ কাটতে না কাটতেই ৮ জুন বিকেল ৩টার দিকে আসামিরা মিলিত হয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

বিয়ের সময় বরপক্ষকে ৫ লাখ টাকার উপহার দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

নিহতের বাবার অভিযোগ, তার মেয়েকে যৌতুকের টাকা না দেওয়ায় জামাই পুড়িয়ে হত্যা করেছে। শ্বশুর-শাশুড়িরা আগুন নেভাতে না গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানিয়ে দেয় মেয়ে আত্মহত্যা করেছে। তিনি মেয়ে হত্যাকারীদের কঠোর শাস্তি চান।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। এছাড়াও ঘটনার পর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।’

তীব্র দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেজোয়ানাকে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত রেজোয়ানার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ