শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে : সালাহউদ্দিন

ডেস্ক নিউজ : / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে।

এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।’

আজ সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি দেশে যত শিগগিরই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ