শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

রাজধানীতে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪ জনকে আটক করলো সেনাবাহিনী

রিপোটারের নাম / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৪ জুন) বিকেলে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বন্ধু এক্সপ্রেসের তারিকুল ইসলাম (২৬), শাহজালাল পরিবহনের সুজন (২৫), হিমালয় পরিবহনের দুলাল (২৮), এবং সোনার বাংলা এক্সপ্রেসের আকরাম হোসেন (৩৭)।

জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইন বহির্ভূত কার্যকলাপ প্রতিরোধে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ