শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পাকিস্তানের হামলায় যুদ্ধে ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলো ভারত

ডেস্ক নিউজ : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করতে গিয়ে ইসলামাবাদের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত।

মঙ্গলবার ভারতের ডিফেন্স চিফ অব স্টাফ অনিল চৌহান বিষয়টি স্বীকার করেছেন।

পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে অনিল জানিয়েছেন, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। বরং তার ফল অনেক বেশি জরুরি।

কয়েক আগে সিঙ্গাপুরে একটি সমাবেশে যোগ দিতে গিয়ে বিদেশি সংবাদমাধ্যমের কাছে জেনারেল চৌহান প্রথম বার মেনে নিয়েছিলেন যে, ‘অপারেশন সিঁদুর’-এ বিমান ধ্বংস হয়েছে ভারতের। তার পরে দেশে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার।

জেনারেল চৌহান বলেছেন, “ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ। এর আগের সাক্ষাৎকারেও আমি বলেছি সে কথা।”

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এ ঘটনার ১৫ দিন পরে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত।

ওই দিনই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ও অসংখ্য ড্রো্রন ধ্বংস করেছে।

এছাড়া ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলার কথাও বলেছে পাকিস্তান। তবে ওই সময় থেকে পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছিল ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ