শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

এনসিপিকে মোস্তফার কঠোর হুঁশিয়ারি

আবু সায়েম / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

মবের দাপটে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর। এনসিপির বিরুদ্ধে জাতীয় পার্টি কোনো মব ফেস করতে দুর্বল নয় বলে জানিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

গত শনিবার জিএম কাদেরের স্কাই ভিউ বাড়িতে হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল শেষে তিনি জানান, মব ভায়োলেন্স করতে আমরা চাই না, কিন্তু একশন হলে আমরা রিএকশন দিতে প্রস্তুত।

সাবেক এই রসিক মেয়র বলেন, “১৬ জুলাই অভুত্থানের সময় আবু সাঈদের হত্যার পর রংপুরে অন্য কোনো রাজনৈতিক দল মাঠে ছিল না, শুধু জাতীয় পার্টি লাঠি-সোটা নিয়ে বৈষম্যবিরোধীদের পাশে ছিল। আজ এনসিপি জাতীয় পার্টির বিরুদ্ধে মব চালাচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।”

তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘আইনের পথে দ্রুত ব্যবস্থা নিতে হবে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। নাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ মোস্তাফা আরও বলেন, ‘৫৪ বছর ধরে রংপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া বাড়িতে কেউ ঝামেলা করতে পারে না। এনসিপি পিছন থেকে হামলা করছে, যা বরদাস্ত করা হবে না।’

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে জিএম কাদেরের বাড়িতে হামলা চালানো হয় এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, যার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ