শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

যে দুটি রাজনৈতিক দল নির্বাচন চায় না তাদের নিবন্ধন নেই: টুকু

ডেস্ক নিউজ : / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যে দুটি রাজনৈতিক দল ডিসেম্বররে নির্বাচন চায় না, তাদের নির্বাচন কমিশনে নিবন্ধনই নেই। ভোটে যেতে হলে নিবন্ধন লাগবে। তাই তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের স্ট্যান্ডে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটা বিএনপির একার দাবি নয়- এটা দেশের আপামর জনসাধারণের চাওয়া। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তারা ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে।

বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সুষ্ঠুভাবে পালন করতে বার বার বাধার সম্মুখীন হয়েছি। এবার অনেকটা মুক্তভাবে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করা যাচ্ছে এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।

এ সময় টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনিরের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ