শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ক্ষমতায় না আসতেই নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

একদিনে তিনটি বিতর্কিত ঘটনার অভিযোগে ছাত্রদল ও বিএনপির কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শুক্রবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তার ক্যাপশনে তিনি ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘নব্য ফ্যাসিস্ট আচরণ’ হিসেবে আখ্যায়িত করেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী।

তিনি আরও বলেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, তাদের এই প্রত্যেকটা ঘটনাই এড্রেস করার কথা ছিল। তা না করে কেবল সিলেক্টিভ কেইসকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা একথাই স্পষ্ট করে ‘নারীর নিরাপত্তা’ নয়; বরং রাজনৈতিক স্বার্থই আপনাদের কাছে মূখ্য।

তিনি আরও দাবি করেন, আমরা দেখেছি কুয়েটে, তিতুমীর কলেজে, সোহরাওয়ার্দী কলেজ, গ্রাফিক্স আর্ট কলেজ, কক্সবাজার পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, শ্রীপুর কলেজ, তামিরুল মিল্লাতসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজ শেকৃবিতে দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগীয় কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে।

শেষে তিনি হুঁশিয়ার করে বলেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছেন আপনাদের পরিণতিও ভালো হবে না। জান-জীবনের উপর কারো জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ