শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

রংপুরে বিএনপি’র নানা কর্মসূচীতে পালিত হয়েছে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচী পালন করছে বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার (৩০ মে) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম, সুলতান আলী বুলবুল, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ লেবুসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। নেতাবিহীন দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি জেড ফোর্স গঠন করেছিলেন। দেশের ক্রান্তিকালে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে সমৃদ্ধশালী করেছেন। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। দেশ থেকে অনিয়ম-দূর্নীতি দূর করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের জীবন-দর্শনকে ধারণ করে তার নির্দেশিত পথে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ