শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নির্বাচন চায় না একজন, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করেছেন। এতে লজ্জাও লাগলো না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন—একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের কথা কিন্তু ড. ইউনূস স্বয়ং বলেছেন। আমরা বলিনি, পরবর্তীতে তিনি ‘শিফট’ করে চলে গেলেন জুন মাসে। এই সময়ে নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ