শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধীদের মিছিল থেকে জি এম কাদেরের বাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

ডেস্ক নিউজ : / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি তিনটি ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও জাপা নেতাদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসভবন স্কাইভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাঁকে গ্রেপ্তারের দাবিতে রাত পৌনে ৯টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল হাতে নিয়ে জি এম কাদেরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা স্কাইভিউতে ছুটে যান। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একটি বিয়ের দাওয়াতে রংপুরে এসেছিলেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা কর্মসূচি দেব।’

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ বলেন, ‘আমরা রাতে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা প্রেসক্লাবে অবস্থান নিয়েছিলেন। তাঁরা হঠাৎ মিছিল নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। আমরা রংপুরে সুষ্ঠু ধারার রাজনীতি করে আসছিলাম। তারা যে আগুন জ্বালিয়েছে তা নেভাতে পারবে না।’

তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আলমগীর কবির বলেন, এ হামলার সঙ্গে এনসিপির কোন সম্পর্ক নেই। রংপুরে কোন কমিটি নেই। কেউ সেখানে গিয়ে থাকলে সে ব্যক্তিগতভাবে গিয়েছে।

এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সূএ : আজকের পএিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ