শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ব্যবসায়ীর পিকআপভ্যান আটকে ‘চাঁদা’ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডেস্ক রিপোর্ট / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রংপুর নগরীতে এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপভ্যান আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ মে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একটি তামাকবাহী পিকআপভ্যান আমার গোডাউনে আসার পথে নগরীর সাহেবগঞ্জ বাজারে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩-৪ জন গাড়িতে থাকা কর্মচারীর কাছে চাঁদা দাবি করে। পরে কর্মচারীরা আমাকে ফোনে বিষয়টি জানায় এবং সে সময় নাহিদ ফোনে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ঘটনা সামাল দিতে আমি নাহিদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠালে গাড়িটি ছেড়ে দেয়। এ অভিযোগপত্রে তিনি দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।

তিনি আরও বলেন, অভিযোগকারী কাজল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি ও আহ্বায়ক মিলে আমার বিরুদ্ধে কাজ করছেন।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন কালবেলাকে বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন সে ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ